শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজনীতি সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ইনসাফ কায়েম হবে: বিরোধী নেতা
logo

সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ইনসাফ কায়েম হবে: বিরোধী নেতা

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমন মন্তব্য করেছেন সংসদ ইনসাফের ভিত্তিতে পরিচালিত হলে দেশেও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।

রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধিবেশনের শুরুতে নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে সংসদে কোরআনের আয়াত ও হজরত আবু বকর (রা.)-এর শাসনামলের উদাহরণ তুলে ধরায় তাকে ধন্যবাদ জানান।

ডেপুটি স্পিকারের নিরপেক্ষতার প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশের জনগণ এমনই একটি সংসদ প্রত্যাশা করে, যা হবে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। তিনি উল্লেখ করেন, ডেপুটি স্পিকারের চেয়ারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে ন্যায়বিচারের বার্তা প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি আরও বলেন, ডেপুটি স্পিকার যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন এবং যার যা প্রাপ্য তা নিশ্চিত করেন, তবে বিরোধী দল তার সব যৌক্তিক পদক্ষেপে সহযোগিতা করবে।

মানুষ হিসেবে ভুল হওয়া স্বাভাবিক—এ কথা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ডেপুটি স্পিকার যদি কোনো ভুল করেন, তবে তা গঠনমূলকভাবে সংশোধনে সহযোগিতা করবে বিরোধী দল।

শেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

খুঁজুন