শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিনোদন সিয়াম-তিথির “তোমার হয়ে রবো”
logo

সিয়াম-তিথির “তোমার হয়ে রবো”

এ সময়ের তরুন জনপ্রিয় কন্ঠশিল্পী রুবেল খন্দকারের গানে মডেল হলেন সিয়াম মৃধা ও আদ্রিতা তিথি।  ফ্লাশ মিউজিকের ব্যানারে “তোমার হয়ে রবো”  শিরোনামের দারুন একটি রোমান্টিক গানের মডেল হলেন তারা। গানটির কথা ও সুর করেছেন কন্ঠশিল্পী নিজেই । গানটির সঙ্গীতায়োজন করেছেন শোভন রায় ।

ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে সম্প্রতি গানটির দৃশ্যধারন হয় । গানটি নির্মান করেছে মোঃ সামছুল হুদা। গানটির কোরিওগ্রাফিতে ছিলেন রোহান বিল্লাল। গানটির সিনেমাটোগ্রাফি করেছেন ইয়াসিন বিন আরিয়ান।

গানটি সম্পর্কে সিয়াম বলেন, অনেকদিন পর দারুণ একটি রোমান্টিক গানের মিউজিক ভিডিও করলাম। গানটির অডিওতে যেমন সিনেমাটিক সুর আছে, তেমনি ভিডিওতে সিনেমাটিক ভাবে ফুটানো হয়েছে। আশাকরি সবার খুব পছন্দ হবে।  

তিথি  বলেন, সিয়ামের সাথে আমার প্রথম কাজ। নতুন জুটি আমরা। চেষ্টা করেছি ভালো কিছু করার। অসম্ভব সুন্দর একটা গান। আশাকরি সবার খুব পছন্দ হবে।  

পরিচালক সামছুল হুদা বলেন, আমি বরাবরই চেষ্টা করি গানের ভিডিও গুলো সুন্দর করে ফুটিয়ে তুলতে। এইবারও তার ব্যাতিক্রম ঘটেনি। সিয়াম-তিথি দুজইনেই মিডিয়ার পরিচিত মুখ। দারুন কাজ করেছে।   

উল্লেখ্য, গানটি আসছে ঈদে ফ্লাশ মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে । 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন