স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন আদ্-দ্বীন হাসপাতাল সংক্রান্ত বিষয়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে।
সোমবার (৮ জুন) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য এক লাখ আইভি স্যালাইন অনুদান হিসেবে হস্তান্তর করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ কাকে কী ক্ষতিপূরণ দেবে, সেটি তাদের নিজস্ব বিষয়। তবে সরকার জনস্বার্থের বিষয়টি বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেবে।
তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ সময় চাওয়ায় তাদের সেই সুযোগ দেওয়া হয়েছে। তবে শিশুদের মৃত্যুর ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অবহেলা করা হবে না।
মন্ত্রী বলেন, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার।
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শিশু মৃত্যুর ঘটনায় ছাড় নয়, আদ্-দ্বীনকে সময় দিল সরকার
শিশু মৃত্যুর ঘটনায় ছাড় নয়, আদ্-দ্বীনকে সময় দিল সরকার
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন আদ্-দ্বীন হাসপাতাল সংক্রান্ত বিষয়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে। সোমবার (৮ জুন) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য এক লাখ
আইভি স্যালাইন অনুদান হিসেবে হস্তান্তর করা হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ কাকে কী ক্ষতিপূরণ দেবে, সেটি তাদের নিজস্ব বিষয়। তবে সরকার জনস্বার্থের বিষয়টি বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেবে। তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ সময় চাওয়ায় তাদের সেই সুযোগ দেওয়া হয়েছে। তবে শিশুদের মৃত্যুর ঘটনায় সরকারের পক্ষ
থেকে কোনো ধরনের অবহেলা করা হবে না। মন্ত্রী বলেন, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত