শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
বিশ্ব শিরাজ হামলার জবাবে সৌদি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার দাবি আইআরজিসির
logo

শিরাজ হামলার জবাবে সৌদি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

শিরাজে তাদের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার জবাবে সৌদি আরবের জুবাইল অঞ্চলে পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে, জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসি দাবি করেছে, জুবাইলে অবস্থিত মার্কিন সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে সাদরা, এক্সনমোবিল এবং ডার্ক কেমিক্যালের স্থাপনার নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়া জুয়াইমাহ এলাকায় অবস্থিত মার্কিন কোম্পানি শৌরদান ফিলিপসের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সেও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলার দাবি করেছে আইআরজিসি।

ইরানি কর্মকর্তারা আগেই সতর্ক করে বলেছিলেন, তাদের বিদ্যুৎকেন্দ্র বা সেতুর মতো অবকাঠামোয় হামলা হলে তার জবাবে পুরো অঞ্চলে অনুরূপ স্থাপনায় পাল্টা হামলা চালানো হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেন এবং তা না হলে হামলা জোরদারের হুঁশিয়ারি দেন। এর পরিপ্রেক্ষিতেই উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

খুঁজুন