বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের চুক্তি ভিত্তিক সচিবের দায়িত্ব পালনকারী আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসা মো. ওবায়দুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আব্দুন নাসের খান ২০২৪ সালের ২৫ আগস্ট যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
পরে তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব পদে উন্নীত হন। ওই পদ থেকে গত এপ্রিলে স্বাভাবিক অবসরে যাওয়ার কথা থাকলেও তখন অবসরোত্তর ছুটি বাতিল করে তাকে চুক্তিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছিল।
শিল্প মন্ত্রণালয়ে নতুন সচিব
শিল্প মন্ত্রণালয়ে নতুন সচিব
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের চুক্তি ভিত্তিক সচিবের দায়িত্ব পালনকারী আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসা মো. ওবায়দুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার
(৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আব্দুন নাসের খান ২০২৪ সালের ২৫ আগস্ট যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
পরে তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব পদে উন্নীত হন। ওই পদ থেকে গত এপ্রিলে স্বাভাবিক অবসরে যাওয়ার কথা থাকলেও তখন অবসরোত্তর ছুটি বাতিল করে তাকে চুক্তিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছিল।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত