শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
খেলাধুলা সিলেটকে হারিয়ে বিপিএলের ফাইনালে রাজশাহী
logo

সিলেটকে হারিয়ে বিপিএলের ফাইনালে রাজশাহী

বিপিএলের সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে হারা দলটির সঙ্গেই আগামী শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে রাজশাহী।

আজ মঙ্গলবার মিরপর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রানে থামে সিলেটের ইনিংস।

১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারে উইকেট হারায় সিলেট। বিনুরা ফার্নান্দোর বলে শূন্য রানে ফেরেন জাকির হাসান। নিজের পরের ওভারে ফার্নান্দো আবার শূন্য রানে ফেরান আরিফুল ইসলামকে।

তবে এরপর আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ও স্যাম বিলিংস হাল ধরেন। কিন্তু ফিফটি ছোঁয়া ইনিংস খেলে রান আউট হন ইমন। তিনি ৩৪ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৮ করেন। আর আব্দুল গাফ্ফার সাকলাইনের বলে আউট হওয়া বিলিংস ২৮ বলে ৩৭ করেন। তিনি একটি ছক্কা ও ৩টি চার হাঁকান।

তবে এরপর সিলেটের হয়ে আর কেউ জয়ের জন্য ভূমিকা রাখতে পারেননি। আফিফ হোসেন ১২ বলে ২১ ও আগের ম্যাচে ছক্কা হাঁকিয়ে নায়ক বনে যাওয়া ক্রিস ওকস ১০ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।

রাজশাহী বোলার ফার্নান্দো ৪টি উইকেট পান।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে রাজশাহী। ৪.৪ ওভারে ৪১ রান তোলেন দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান। এই জুটি ভাঙেন সালমান ইরশাদ। তিনি ফারহানকে ২৬ রানে ফেরান। এই পাকিস্তানি ব্যাটার ২১ বলে ৪টি চার ও ১টি ছক্কায় এই ইনিংস খেলেন।

তানজিদও বেশিদূর এগোতে পারেননি। নাসুম আহমেদের বলে আউট হওয়ার আগে ১৫ বলে ৩২ রানে ঝড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৪টি ছক্কা ও একটি চার।

এরপর দলের হাল ধরেন এই ম্যাচেই প্রথম নামা নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি শেষ অবধি ব্যাট করে ৩৮ বলে ৪৫ রান তোলেন। তার ইনিংসে ২টি ছক্কা ও একটি চার ছিল। আর শেষ দিকে ২৬ বলে জেমস নিশাম ৪৪ করলে ভালো সংগ্রহ পায় রাজশাহী। তিনি ২টি ছক্কা ও ৪টি চারে এই ইনিংস সাজিয়ে ক্রিস ওকসের বলে আউট হন।

সিলেট বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান সালমান। ২টি করে উইকেট দখল করেন নাসুম ও মেহেদী হাসান মিরাজ।

খুঁজুন