শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র
জাতীয় সিলেটে বিমানবন্দরে মধ্যরাতে আগুন, সার্ভার রুমে ব্যাপক ক্ষতি
logo

সিলেটে বিমানবন্দরে মধ্যরাতে আগুন, সার্ভার রুমে ব্যাপক ক্ষতি

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে।রোববার রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দিবাগত রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিমানবন্দরে আগুন লাগার বিষয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের পরিদর্শক যীশু তালুকদার।

তিনি জানান, গতকাল রাত ১১টা ৩৩ মিনিটে তাঁরা আগুন লাগার খবর পান। দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিসের সদস্যদের সূত্রে জানা গেছে, আগুনে বিমানবন্দরের দোতলায় অবস্থিত ইমিগ্রেশন সার্ভার রুম পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। আগুন নেভানোর পর প্রায় ঘণ্টাখানেক ধোঁয়া অপসারণের কাজও করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, সব ফ্লাইট ছাড়ার পর আগুন লাগার ঘটনা ঘটেছে। তাই ফ্লাইট চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি। এ ছাড়া আগুনে যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে, তাতেও ফ্লাইটে কোনো প্রভাব পড়বে না।

খুঁজুন