শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা সিলেটে বেড়েছে ডেঙ্গু, ২৪ ঘন্টায় আক্রান্ত নতুন ৪ জন
logo

সিলেটে বেড়েছে ডেঙ্গু, ২৪ ঘন্টায় আক্রান্ত নতুন ৪ জন

সিলেটে হঠাৎ  করে ডেঙ্গু রোগের প্রভাব বেড়েছে। ২৪ ঘন্টার ব্যবধানে সিলেট বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ জন। এছাড়া বর্তমানে বিভিন্ন সরকারী- বেসরকারী হাসপাতালে চিকিৎসাধিন আছেন ৬ জন ডেঙ্গু রোগী। তবে সকলের শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট ১৬ জন  ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তন্মধ্যে সিলেট জেলার ৫, মৌলভীবাজারের ৩, হবিগঞ্জের ৫ ও সুনামগঞ্জের ১ জন রয়েছেন। তবে এই মওসুমে সিলেটে ডেঙ্গুতে মৃত্যু কোন ঘটনা ঘটেনি।

চলতি বছরে ৫ মাসে সিলেটে বিভাগে ১৪ জন আক্রান্ত হলেও চলতি মে মাসের ১৩ দিনে ডেঙ্গ আক্রান্ত হয়েছেন ৭ জন।
চিকিৎসাধিন ৬ জনের মধ্যে হবিগঞ্জ লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, জালালাবাদ রাগিব রাবেয়া  মেডিকেল কলেজ হাসাপাতালে ১ জন ও নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন রয়েছেন।

এ ব্যাপারে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আনিসুর রহমান আমাদের প্রতিনিধিকে বলেন, হবিগঞ্জ জেলা ব্যতিত অন্যান্য জেলার ডেঙ্গু আক্রান্তদেও  ট্রাভেল হিস্ট্রি নেই। তারা অন্য জায়গা থেকে আক্রান্ত হয়েছেন। আর হবিগঞ্জ জেলায় শিল্প কারখানা থাকায় এবং ঢাকার সাথে যোগাযোগ বেশী থাকায় সেখানে স্থানীয় ভাবে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকতে পারে।
২৪ ঘন্টায় ৪ জন আক্রান্ত হওয়া নিয়ে শঙ্কার কিছু নেই। তবে জনসচেতনতা ও সতর্কতার বাড়াতে হবে। এছাড়া শীঘ্রই সিলেটের স্বাস্থ্য বিভাগকে জরুরী নির্দেশনা প্রদান করা হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন