শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয় জামালপুরে ডিভাইস ব্যবহার করায় ৫জনকে কারাদণ্ড
logo

শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয় জামালপুরে ডিভাইস ব্যবহার করায় ৫জনকে কারাদণ্ড

জামালপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক নিয়োগ পরিক্ষায় ডিভাইস ব্যাবহার করায় ৫জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেলে ৫জন পরিক্ষার্থীকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ব্যবহৃত ডিভাইস গুলো জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাছলিম।

দন্ডপ্রাপ্তরা হলো, জামালপুরের ইসলামপুর উপজেলার সুবেরচর গ্রামের সুরুজ্জামানের ছেলে আনিসুর রহমান (২৬), একই উপজেলার টাবুরচর এলাকার সালেমা আক্তার (২৯), সরিষাবাড়ি উপজেলার টিকাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে আমিনুর রহমান জাকির (২৮), মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে মোছা: সাবিনা (২৯) ও জামালপুর পৌর শহরের নয়াপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে কামাল পারভেজ (৩০)। 

জানা গেছে, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় সালেমা আক্তার (২৯) নামে এক পরিক্ষার্থীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) তানভীর হায়দার।

অন্যদিকে, মেলান্দহ উপজেলার মালঞ্চ আলামিন জমরিয়া মহিলা ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে আমিনুর রহমান জাকির (২৮), মেলান্দহ উমর উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আনিসুর রহমান, মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে মোছা: সাবিনাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ জিন্নাতুল আরা।

এছাড়াও মেলান্দহে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কামাল পারভেজ (৩০) নামে এক পরিক্ষার্থীকে ৪দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেলান্দহ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ জিন্নাতুল আরা বলেন, মেলান্দহে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ৪জনকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাছলিম জানান, নিয়োগ পরিক্ষায় ডিভাইস ব্যবহার করায় ৫জনকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। জব্দ ডিভাইস গুলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে।

খুঁজুন