শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ব শিগগিরই যুদ্ধ শেষ করতে চান ডোনাল্ড ট্রাম্প
logo

শিগগিরই যুদ্ধ শেষ করতে চান ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন। ইরানে এক মাসের বেশি সময় ধরে ধ্বংসযজ্ঞ এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির পর এবার তাঁর ভাষ্য, ‘খুব শিগগির’ এ যুদ্ধ শেষ হবে।

আর যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতার দিকে ইঙ্গিত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুদ্ধের শেষসীমা বা সমাপ্তি দেখতে পাচ্ছেন তিনি।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয় গত ২৮ ফেব্রুয়ারি। এরপর ট্রাম্প একাধিকবার যুদ্ধ শেষ করার কথা বলেছেন। একই সময়ে যুদ্ধের পরিধি বাড়াতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েনও করছেন। তাই প্রশ্ন উঠেছে, ট্রাম্প আদৌ তাড়াতাড়ি যুদ্ধ শেষ করবেন কি না? গত সপ্তাহে তাঁর দেওয়া একটি বক্তব্যও সামনে এসেছে।

যুদ্ধ শেষ করার বক্তব্য নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে আরেকটি অভিযোগ আছে। তা হলো যুদ্ধের জেরে দেখা দেওয়া অর্থনৈতিক অস্থিতিশীলতা সামাল দিতে মাঝেমধ্যে এমন কথা বলেন তিনি। ট্রাম্পের বক্তব্যের পর বুধবার এশিয়ার শেয়ারবাজার বেশ কিছুটা চাঙা হয়। জাপানের নিক্কেই সূচক বৃদ্ধি পায় প্রায় ৪ শতাংশ। দক্ষিণ কোরিয়ার কেওএসপিআই সূচক বৃদ্ধি পায় ৬ শতাংশের বেশি।

ট্রাম্পের বক্তব্যে অর্থনীতি সাময়িক চাঙা হলেও পাল্টাপাল্টি হামলা কমেনি। বুধবার যুদ্ধের ৩৩তম দিনে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিন ইরান, লেবানন ও ইয়েমেন থেকে ত্রিমুখী হামলার শিকার হয়েছে ইসরায়েলও। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জ্বালানি স্থাপনা ও তেলবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

যুদ্ধের শুরু থেকে ট্রাম্পের বক্তব্যে ইরানে সরকার পতন, দেশটির সামরিক সক্ষমতা ধ্বংস, খারগ দ্বীপ দখল, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসহ নানা লক্ষ্যের বিষয় উঠে এসেছে। এসব লক্ষ্য পূরণ ছাড়াই তিনি কেন যুদ্ধ শেষ করার কথা বলছেন? দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি আল–জাজিরাকে বলেন, ইরানে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় যুদ্ধে সামগ্রিকভাবে কৌশলগত ব্যর্থতার মুখে পড়েছে ওয়াশিংটন। ফলে ট্রাম্পের বক্তব্যে এমন পরিবর্তন দেখা যাচ্ছে

খুঁজুন