শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় শেরপুর-৩ ও বগুড়া-৬: দুই আসনেই জয় পেলেন বিএনপি প্রার্থী
logo

শেরপুর-৩ ও বগুড়া-৬: দুই আসনেই জয় পেলেন বিএনপি প্রার্থী

বিএনপি মনোনীত প্রার্থীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও উপনির্বাচনে শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনে জয় পেয়েছেন। বেসরকারি ফলাফলে দুই আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বড় ব্যবধানে জয় পেয়েছেন।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। এছাড়া কাঁচি প্রতীকের প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ ফলাফল নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কিছু স্থানে জাল ভোটের ঘটনা ঘটলেও জড়িতদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ আসনে মোট ভোট পড়েছে ৫২ দশমিক ১৯ শতাংশ।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি সারাদেশের সঙ্গে এই আসনেও ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও এক প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করা হয়েছিল।

অন্যদিকে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী ও জেলা সভাপতি রেজাউল করিম বাদশা ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম তাকে বিজয়ী ঘোষণা করেন। এ আসনের ১৫১টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে এই ফলাফল ঘোষণা করা হয়।

সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

উল্লেখ্য, বগুড়া-৬ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হলেও পরে তিনি আসনটি ছেড়ে দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন এবং বৃহস্পতিবার সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

খুঁজুন