শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় শীর্ষে ঢাকা, দ্বিতীয় সাংহাই
logo

শীর্ষে ঢাকা, দ্বিতীয় সাংহাই

দিন দিন বাড়ছে বায়ুদূষণ বিশ্বের বিভিন্ন শহরে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৭৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা চীনের সাংহাইয়ের স্কোর ২৩২। আর ১৯৮ স্কোর নিয়ে দেশটির আরেকটি শহর চেংডুর অবস্থান চতুর্থ। বায়ুদূষণের কবলে চীনের হুয়ান শহরও। ১৮৯ স্কোর নিয়ে শহরটির অবস্থান সপ্তম। আর ১৮১ স্কোর নিয়ে দশম অস্থানে রয়েছে দেশটির আরেকটি শহর চংচিং।

এদিকে, ভারতের দিল্লি ২১৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। ১৯১ স্কোর নিয়ে দেশটির আরেকটি শহর মুম্বাইয়ের অবস্থান ষষ্ঠ। বায়ুদূষণের কবলে ভারতের কলকাতাও। অষ্টম অবস্থানে থাকা শহরটির স্কোর ১৮৫।

এছাড়া ১৯৭ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে পাকিস্তানের করাচি, ১৮১ স্কোর নিয়ে নবম অবস্থানে ভিয়েতনামের হ্যানয়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

খুঁজুন