শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সারাবাংলা সীমান্তে বিজিবির অ্যাকশন: দামুড়হুদায় মোটরসাইকেলসহ স্বর্ণ চোরাকারবারি আটক
logo

সীমান্তে বিজিবির অ্যাকশন: দামুড়হুদায় মোটরসাইকেলসহ স্বর্ণ চোরাকারবারি আটক

ভারতে পাচারের ঠিক আগমুহূর্তে চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৬০০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

​আটককৃত যুবকের নাম মো. বাপ্পি (২৭)। তিনি চুয়াডাঙ্গার দর্শনা থানার পুরাতন বাজার এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে।

​বিজিবি সূত্র জানায়, রবিবার (২৪ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) একটি বিশেষ দল দামুড়হুড়া উপজেলার ডুগডুগি কলোনিপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেল নিয়ে বাপ্পি ওই এলাকা পার হওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন।

সংকেত অমান্য করে তিনি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে ধরে ফেলে বিজিবি। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ৬০০ গ্রাম।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পি স্বীকার করেছেন যে, এই স্বর্ণের বারগুলো তিনি অবৈধ উপায়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

"উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা। জব্দকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কাজ চলছে এবং আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে মোটরসাইকেলসহ দামুড়হুড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।"
লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান, পরিচালক ও অধিনায়ক, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।

খুঁজুন