শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
সারাবাংলা সাভার বিরুলিয়া তুরাগ নদীর তীরে শতবর্ষের ঐতিহ্যবাহী দিগম্বরী মেলা বৈশাখী মেলা
logo

সাভার বিরুলিয়া তুরাগ নদীর তীরে শতবর্ষের ঐতিহ্যবাহী দিগম্বরী মেলা বৈশাখী মেলা

মাইনুল ইসলামঃ শতবর্ষের ঐতিহ্যকে ধারণ করে অঙ্গে মাখা বৈশাখ মেলা (১৫ই এপ্রিল ) বুধবার দিনব্যাপী সাভার বিরুলিয়া তুরাগ নদীর তীরে ঐতিহ্যবাহী দিগম্বরী মেলা অনুষ্ঠিত হয়।

বাংলা নববর্ষের (পহেলা বৈশাখ) উৎসবের আনন্দ,ঐতিহ্য ও বৈশাখী রোদ-ধুলোর মাঝে বাঙ্গালির আত্মিক মিলন,এই দিনে লাল-সাদা পোশাকে সেজে,মেলায় ঘুরে,পান্তা-ইলিশ খেয়ে এবং বৈশাখী ঝড়-রোদকে আলিঙ্গন করে নতুন বছরকে বরণ করে নেয়া হয়,যা বাঙালিয়ান এক ঐতিহ্য। 

বৈশাখের আবহে যা যা থাকে: পোশাক ও সাজ: বাঙালিরা ঐতিহ্যবাহী লাল-সাদা শাড়ি,পাঞ্জাবি পরে নববর্ষ উদযাপন করে।
নারীরা খোঁপায় ফুল ও হালকা মেকআপে বৈশাখী সাজে সেজে ওঠে।

সাংস্কৃতিক উৎসব: দিনটি শুরু হয় রবীন্দ্রসংগীতের মাধ্যমে,এছাড়া হালখাতা, মেলা,এবং বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী খাবার: পান্তা ভাত,ইলিশ ও বিভিন্ন রকমের মিষ্টির আয়োজন থাকে।

বৈশাখের ধুলো: বৈশাখী ঝড় ও ধুলোমাখা রোদের মাঝেও বাঙালির আনন্দ থেমে থাকে না,যা অঙ্গে মাখা বৈশাখের অন্যতম প্রতীক  
পহেলা বৈশাখ বাঙালির মিলনমেলা,যা নতুন আশা ও উদ্দীপনা নিয়ে আসে। 

সাভার বিরুলিয়া শত বছরের ঐতিহ্যবাহী দিগম্বরী মেলাকে ঘিরে সারাদিন সাভার গাজীপুর ঢাকা শহর ঢাকার আশপাশের বিভিন্ন অঞ্চলের থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতি লক্ষণীয়।

সাভাার থানাধীন বিরুলিয়া পুলিশ ক্যাম্পের  ইনচার্জ এসআই আল আমিন নেতৃত্বে ব্যাপক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। শান্তিপূর্ণভাবে মেলা শেষ করায় বিরুলিয়া ক্যাম্পের সকল পুলিশকে ও আগত দর্শনার্থীদের বিরুলিয়া বাসীর পক্ষ থেকে বৈশাখী শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন,বিরুলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য মো.আপেল দেওয়ান।

খুঁজুন