শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সারাবাংলা সাভার-আশুলিয়ায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে ওষুধের দোকান ও ভেজাল পণ্যের ছড়াছড়ি
logo

সাভার-আশুলিয়ায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে ওষুধের দোকান ও ভেজাল পণ্যের ছড়াছড়ি

হেলাল শেখঃ ঢাকার সাভার ও আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় নিয়মনীতির তোয়াক্কা না করেই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে ওষুধের দোকান। এসব দোকানে বিক্রি হচ্ছে ভেজাল ওষুধ, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য।

সচেতন মহলে অভিযোগ উঠেছে, অসাধু ব্যবসায়ীরা এসব অবৈধ ব্যবসা করে আঙুল ফুলে ফেঁপে লাখ লাখ  কোটি কোটি টাকার মালিক বুনে গেছে। স্থানীয়দের অভিযোগ, অনেক দোকানেই নেই বৈধ লাইসেন্স কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত ফার্মাসিস্ট। ফলে রোগীরা সঠিক চিকিৎসা পরামর্শ না পেয়ে ঝুঁকির মুখে পড়ছেন। এছাড়াও কিছু অসাধু ব্যবসায়ী কম দামে নিম্নমানের বা নকল ভেজাল ওষুধ বিক্রি করে সাধারণ মানুষকে প্রতারিত করছে, সেই সাথে হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করে রোগীদের সাথে প্রতারণা করা হচ্ছে। আরও অভিযোগ রয়েছে যে,খাদ্য সামগ্রী ও কসমেটিকস প্রসাধনীসহ প্রায় সবধরনের পণ্যই ভেজাল ও নকল। এসবকিছু দেখে মনে হয় নকল ও ভেজাল পণ্যের ছড়াছড়ি থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরব ভূমিকা পালন করছেন।

বিশেষজ্ঞরা বলছেন, ভেজাল ওষুধ সেবনে রোগ সারার পরিবর্তে জটিলতা বাড়তে পারে, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। তাই নিয়মিত মনিটরিং ও কঠোর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা জানান, নিয়মিত অভিযান ও লাইসেন্সবিহীন দোকান বন্ধ করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

খুঁজুন