শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা সাতক্ষীরায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
logo

সাতক্ষীরায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

ঢাকার পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও নির্মম হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারের সামনে প্রান্তিক যুব সংঘসহ দেশের ৭টি সামাজিক ও শিশু সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেয় শিশু, তরুণ, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা বলেন, সমাজে নৈতিক অবক্ষয়, মাদকাসক্তি ও বিচারহীনতার সংস্কৃতির কারণে শিশুরা আজ নিরাপদ নয়। শিশু ধর্ষণ ও নির্যাতনের মতো অপরাধ বন্ধে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ কর্মসূচির আয়োজক সংগঠনগুলো হলো— হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন, সৃজনশীল গাইবান্ধা, আয়াস বাংলাদেশ, বেতনা যুব উন্নয়ন সংস্থা, প্রান্তিক যুব সংঘ, ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এবং ইয়াং স্পার্কস অফ বাংলাদেশ।

বক্তারা জানান, আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর তথ্যমতে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশে অন্তত ১৯৯ জন শিশু সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ৯৪ জন শিশু ধর্ষণের শিকার এবং ৩৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

সমাবেশ থেকে রামিসা হত্যা মামলার দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।

খুঁজুন