শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
সারাবাংলা সাতক্ষীরার শ্যামনগরে গাবুরায় বজ্রপাতে এক নারীর মৃত্যু
logo

সাতক্ষীরার শ্যামনগরে গাবুরায় বজ্রপাতে এক নারীর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পার্শ্বেমারী গ্রামে বজ্রপাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এ বজ্রপাত হয়। নিহতের নাম মোছাঃ সাহানারা বেগম (৩৮)। তিনি পার্শ্বেমারী গ্রামের জাকের মোল্লার মেয়ে।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, বুধবার (২৭মে) সকালে আবহাওয়া খারাপ থাকার সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশের মাছের ঘেরে ছিপ দিয়ে মাছ ধরা কালে আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন সাহানারা বেগম। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। প্রতিবেশী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। অনেকেই মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে চলমান বৈরী আবহাওয়ায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ কিংবা গাছের নিচে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

খুঁজুন