শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সারাবাংলা সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১
logo

সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১

নওগাঁর সাপাহারে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলার জয়দেবপুর গ্রামের মৃত জার্জিস এর পুত্র মনিরুল ইসলাম (৪০) বাদী হয়ে ৬ জন নামধারী ও ১০/১২ জন অজ্ঞাতনামা করে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, সাপাহার উপজেলার জয়দেবপুর গ্রামের মৃত: জার্জিস এর পুত্র মোঃ সাইদুর রহমান (৬৮), মোঃ সাইফুলদীন (৬২), সাইফুলদীন এর পুত্র মোঃ মামুন অর রশিদ (২৮), সাইদুর রহমান এর পুত্র আনোয়ার (৪২), আঃ আজিজ (২৬), মৃত- সাবেদ আলীর পুত্র আফতাব উদ্দীন (৬০) গং দের সাথে একই গ্রামের মনিরুল ইসলামের পরিবারের সদস্যদের জমি-জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ মনোমালিন্য চলছিলো। 

ঘটনারদিন গত ০৩ জুন (বুধবার) রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় বিবাদী মোঃ সাইদুর রহমান বাদী মনিরুল কে মোবাইল ফোন করে সাইদুর এর বাড়িতে জমি-জায়গা নিয়ে মীমাংসার জন্য ডাকে। রাত আনুমানিক ৯ টার  সময় জমি-জায়গা নিয়ে সামান্য কথা কাটা-কাটি হয়। একপর্যায়ে বিবাদীরা লোহার রড দিয়া মনিরুল কে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। সে সময় মনিরুল চিৎকার শুরু করলে তার ভাতিজা রেজাউল করিম (১৮) ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে সে সময় বিবাদীদের হাতে থাকা লোহার রড দিয়ে রেজাউল কে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি আঘাত করে এবং তার দিয়ে গলা পেঁচাইয়া শ্বাসরোধ করে  হত্যার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে রক্তাক্ত অবস্থায় রেজাউল কে উদ্ধার করে সাপাহার সরকারি হাসপাতালে ভর্তি করায়।

এ ঘটনাকে কেন্দ্র করে সুষ্ঠু বিচারের দাবীতে 
এ ঘটনায় মনিরুল ইসলাম বাদী হয়ে ৬ জন নামধারী ও ১০/১২ জন অজ্ঞাতনামা করে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

খুঁজুন