শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
সারাবাংলা সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মানহানির মামলার প্রতিবাদে প্রেসক্লাবে মানববন্ধন
logo

সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মানহানির মামলার প্রতিবাদে প্রেসক্লাবে মানববন্ধন

মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসে কর্মরত স্টেনোটাইপিস্টের বিরুদ্ধে ঘুষ গ্রহণের সুস্পষ্ট তথ্য-প্রমাণসহ সংবাদ প্রকাশ করায় "এনটিভি"-র স্টাফ করেসপন্ডেন্ট ও "মুন্সীগঞ্জের সময়" পত্রিকার সম্পাদক মাইনুদ্দিন সুমন এবং "বাংলাদেশ প্রতিদিন"পত্রিকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আবু সাইদ সৌরভ-র বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মানহানির মামলার প্রতিবাদে সিরাজদিখান প্রেসক্লাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৯ এপ্রিল বেলা ১১টার দিকে সিরাজদিখান প্রেসক্লাবের আয়োজনে প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশ এর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের দায়িত্ব ও পেশাগত নৈতিকতার অংশ। অথচ সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে এ মিথ্যা ও

উদ্দেশ্য প্রণোদিত মানহানির মিথ্যা মামলা প্রত্যাহার সহ অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত  আইনী ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানানো হয়।

দ্রুত সময়ের মধ্যে এই হয়রানিমূলক মামলা প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এ-সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ,সিরাজদিখান রিপোর্টার ইউনিটির সভাপতি নাছির উদ্দীন ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন,সাংবাদিক হাবিবুর রহমান,নাদিম হায়দার,আসিক,আজাদ বিন নাদভী,আমির হোসেন ঢালী,ইসমাইল খন্দকার,মোরসালেহীন রহনান,বিশ্বজিৎ,গোপাল দাস, আরিফ,কৌশিক,প্রান্তোষ দেবনাথ।আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাব ও রিপোর্টার ইউনিটির সদস্যবৃন্দ।

খুঁজুন