শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা সাম্য হত্যার প্রতিবাদে নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি
logo

সাম্য হত্যার প্রতিবাদে নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ এপ্রিল)  বেলা ১১টায় কলেজ প্রাঙ্গনে আয়োজিত এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন। এসময় নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নবীর শেখ, সিনিয়র যুগ্ম-সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্রদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহাবুব, কলেজ ছাত্রদল নেতা শাকিল, আফিফ হাসান ও মারুফ সহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন