সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
গুজব-অপপ্রচার প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত যমুনার বিস্তীর্ণ চরাঞ্চল আলোকদিয়া:ভয়- আতঙ্কের জনপদে পরিণত ব্রিজ নয় যেন মৃত্যুফাঁদ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: সুফল পাচ্ছে ‘স্বার্থান্বেষী মহল’, বিপাকে সাধারণ বনজীবী ও পর্যটন খাত ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী খুলনায় পিস্তল ও গুলিসহ ২ যুবক গ্রেপ্তার নতুন দায়িত্ব পেলেন পার্থ দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা ঘটেছিল হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি মার্কিন অবরোধ প্রত্যাহারসহ যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা থাকছে
বিনোদন শাকিবের রকস্টার অবশেষে মুক্তি পাচ্ছে
logo

শাকিবের রকস্টার অবশেষে মুক্তি পাচ্ছে

ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের আসন্ন ঈদুল আজহার বহুল প্রতীক্ষিত সিনেমা রকস্টার চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেয়েছে।

শনিবার (২৩ মে) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সার্টিফিকেশন বোর্ডের সদস্য ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ জানান, সিনেমাটিকে মুক্তির অনুমতি দেওয়া হয়েছে।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মইনদ্দিন বলেছেন, রকস্টার সিনেমা সংশ্লিষ্টদের হাতে এখনও সার্টিফিকেট হস্তান্তর করা হয়নি, তবে সেটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং শিগগিরই তা দেওয়া হবে।

ইতোমধ্যেই সিনেমাটির গান ও টিজার প্রকাশ পেয়েছে, যা সিনেমা প্রেমীদের মাঝে বাড়তি আগ্রহের সৃষ্টি করেছে। তাদের মতে, এবারের ঈদে বড় পর্দায় নতুন এক চমক নিয়ে হাজির হতে পারে ‘রকস্টার’। একই সঙ্গে একেবারে ভিন্ন ঘরানার এক শাকিব খানকে দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক।

আজমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলা, সুনিধি নায়েক ও তারিক আনাম খানসহ আরও অনেকে। সান মোশন পিকচার্সের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন অঞ্জন চৌধুরী পিন্টু।

খুঁজুন