শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিনোদন শাকিব ও সন্তানদের নিয়ে অপু-বুবলীর ফেসবুক পোস্ট
logo

শাকিব ও সন্তানদের নিয়ে অপু-বুবলীর ফেসবুক পোস্ট

ঢালিউড মেগাস্টার শাকিব খান ও সন্তান শেহজাদ খান বীরের 
একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। 

মঙ্গলবার (২৭ মে) বিকেলে ফেসবুকে বীর ও শাকিবের একসঙ্গে তোলা ৫টি ছবি শেয়ার করেন বুবলী। ছবিতে দেখা যাচ্ছে, ছেলে বীরকে আদর করছেন শাকিব।

এ ছবির ক্যাপশনে বুবলী লেখেন, পরিবার। যেখানে জীবন শুরু এবং ভালোবাসার যেখানে শেষ নেই।

চিত্রনায়িকা শবনম বুবলীর পর ফেসবুকে পোস্ট করেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। ফেসবুকে একমাত্র ছেলে আব্রাম খান জয় ও ঢালিউড মেগাস্টার শাকিব খানের একসঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে বিশেষ বার্তা দেন অভিনেত্রী।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে ফেসবুকে জয় ও শাকিবের একসঙ্গে তোলা ৩টি ছবি শেয়ার করেন অপু। ছবিতে দেখা যাচ্ছে, ছেলে জয়ের সঙ্গে ঘুমিয়ে আছেন বাবা শাকিব।

ছবির ক্যাপশনে অপু লেখেন, বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই।

তিনি আরও লেখেন, তাও বাবা ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন