শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিনোদন শাকিব খান অভিনীত রকস্টারের প্রথম গান মুক্তি পেল
logo

শাকিব খান অভিনীত রকস্টারের প্রথম গান মুক্তি পেল

শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমার প্রথম গান ‘পিরিতি’নেটদুনিয়ায় মুক্তি পেয়েছে। মুক্তির মাত্র কয়েক ঘণ্টা পেরোতেই গানটি হাঁটছে মিলিয়ন ভিউয়ের পথে।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় চরকির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘পিরিতি’ গানটি। হাসান রুবায়েতের লেখা গানটিতে সুর করেছেন আহমেদ হাসান সানি। সংগীত পরিচালক জাহিদ নিরবের এ গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই।

গানটি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন নায়ক শাকিব খান। ক্যাপশনে লিখেছেন, প্রেম আর বিরহের গভীর অনুভূতিতে মোড়া থাক ভালোবাসার গল্পেরা।

৩ মিনিট ৫২ সেকেন্ডের গানের ভিডিওতে শাকিব খানকে বিধ্বস্ত অবস্থায় জেলের জীবনে দেখা গেছে। এ সিনেমায় একজন পেশাদার সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করছেন শাকিব। তবে তার অভিনীত চরিত্রটি ঠিক কী কারণে জেলে, সেটি এখনো স্পষ্ট নয়। এদিকে গানটি প্রকাশের পর থেকেই ভক্তদের থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন শাকিব খান। সান কমিউনিকেশনের প্রযোজনায় আয়মান আসিব স্বাধীনের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। মালয়েশিয়ায় সিনেমাটির শুটিংয়ের একাংশের পর দেশে এর দৃশ্যায়ন হবে।

এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলাকে। আসন্ন ঈদুল আজহায় মুক্তির কথা রয়েছে ‘রকস্টার’র।

খুঁজুন