শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিনোদন শাবনূর দুর্ঘটনায় আহত
logo

শাবনূর দুর্ঘটনায় আহত

এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর পরিবার নিয়ে  অস্ট্রেলিয়ায় বসবাস করছেন । সেখানকার ল্যাকেম্বার একটি রাস্তায় মোবাইলে কথা বলতে বলতে হাঁটছিলেন শাবনূর। হঠাৎ রাস্তায় পড়ে গিয়ে পা মচকে যায়। পরে জানা যায়, পায়ের টিস্যুর ক্ষতি হয়েছে। এখন পায়ে প্লাস্টার আর হাঁটতে হচ্ছে ক্রাচে ভর দিয়ে।

শাবনূর বলেন, ব্যথাটা পেয়ে আমার আক্কেল হয়েছে, জীবনে কোনো দিন কোথাও হাঁটতে-চলতে গিয়ে মোবাইলে কথা বলবো না।

শাবনূর জানান, গত শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এরপর পায়ের প্লাস্টার করিয়েছেন। চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক ওষুধ খাচ্ছেন। দুই সপ্তাহ পায়ে প্লাস্টার রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। বর্তমানে তিনি ছোটবোন ঝুমুরের বাসায় আছেন।

শাবনূরের বলেন, আমি মোবাইলে কথা বলতে বলতে ল্যাকেম্বার রাস্তায় হাঁটছিলাম। একপর্যায়ে অসাবধানতাবশত ফুটপাত থেকে পড়ে যাই। পা মচকে যায়। হাঁটুর চামড়াও ছিলে গেছে। ব্যথায় এমন অবস্থা হয়, ওঠার মতো শক্তি ছিল না। তারপর হেল্প নিয়ে চিকিৎসকের চেম্বারে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করি। জানতে পারি, টিস্যুতেও ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর পায়ে প্লাস্টার করে দেওয়া হয়। ব্যথানাশক ওষুধও দেওয়া হয়েছে। আমাকে এখন ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে।

তিনি বলেন, সবাই আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন