শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
সারাবাংলা রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
logo

রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে ২০০ দরিদ্র ও অসহায় পরিবার পেল সেমাই-চিনিসহ ঈদ সামগ্রী। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দুই শতাধিক পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আসন্ন ঈদ উৎসবের প্রাক্কালে এমন উপহার হাতে পেয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষগুলোর মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। এ সময় ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, সেমাই, চিনি প্যাকেটজাত দুধ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
 বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামাতের সেক্রেটারি হাফিজুর রহমান। 

প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এমনি করে নিজেদের সামর্থ্য অনুযায়ী যদি তরুণ সমাজ মানুষের কল্যাণকর কাজে এগিয়ে আসে তাহলে সমাজ থেকে বৈষম্য দূর হবে শান্তি প্রতিষ্ঠা হবে। শুধুমাত্র যেকোনো উৎসবেই নয় সবসময়ই মানুষের কল্যাণে কাজ করতে হবে। অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে সুখ দুঃখের অংশীদার হলে তবেই সমাজের সৌন্দর্য ফুটে উঠবে।

 সংগঠনের সভাপতি আল আমিন খন্দকার বলেন,সামাজিক দায়বদ্ধতা থেকে সব সময়ই আমাদের সংগঠন মানবিক কর্মসূচি পালন করে আসছে। আগামীতেও সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যানে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

 অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত সামাজিক সংগঠনের সেক্রেটারি অ্যাড আয়নাল হক,  নাজমুল হুদা, সাইফুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান, ইসমাইল হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খুঁজুন