শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা রূপগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
logo

রূপগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২) ও টুম্পা  (৮) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার(০২ মে) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহত ফারিহা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাফিন নগর এলাকার দ্বীন ইসলামের মেয়ে ও টুম্পা একই এলাকার মাসুদ মিয়ার মেয়ে ফারিয়া। তারা সোনাবো এলাকার আলাউদ্দিন ও মমিন মিয়ার বাড়িতে বসবাস করে আসছেন। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলেন,দুপুর আনুমানিক দেড়টার দিকে সোনাবো এলাকার মতিন মিয়াদের পুকুরের পাড় খেলাধুলা করছিল শিশু ফারিয়া ও টুম্পা। এক পর্যায়ে তারা পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় কয়েকজন দেখতে পেয়ে আত্মচিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা ওই পুকুর থেকে শিশু ফারিহা ও টুম্পার মরদেহ উদ্ধার করেন। 

দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার এবং এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে

খুঁজুন