শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব
logo

রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থিত বীর প্রতিক গাজী উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়টির পূর্বের নাম পুনর্বহাল করে ঐতিহ্যবাহী“ছাত্তার জুট মিলস উচ্চ বিদ্যালয়” নামকরণের প্রস্তাব করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা পরিষদের সাধারণ সভায় বিষয়টি গুরুত্বসহকারে আলোচিত হয়। সভায় উপস্থিত জনপ্রতিনিধি, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সদস্যরা সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের নাম পরিবর্তনের পক্ষে মত দেন। আলোচনায় এলাকার ইতিহাস, ঐতিহ্য এবং জনমতের প্রতিফলন ঘটাতে নাম পুনর্নির্ধারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় গৃহীত প্রস্তাব অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এ শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানো এবং স্থানীয় শিল্প-ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষার্থে “ছাত্তার জুট মিলস উচ্চ বিদ্যালয়” নামটি সুপারিশ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের পূর্বনাম “ছাওয়ার জুট মিলস মন্ডল উচ্চ বিদ্যালয়”-এর ঐতিহাসিক গুরুত্বও বিবেচনায় নেওয়া হচ্ছে।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন চাওয়া হয়েছে। পত্রে নাম পরিবর্তন সংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়।

একই সঙ্গে বিষয়টি অবহিতকরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট অনুলিপি প্রেরণ করা হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দা, প্রাক্তন শিক্ষার্থী ও সচেতন মহলের মতে, বিদ্যালয়ের নাম পরিবর্তনের এই উদ্যোগ এলাকার ইতিহাস, সংস্কৃতি ও আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। তবে প্রস্তাবটি বাস্তবায়নের জন্য এখন জেলা প্রশাসকের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে।

খুঁজুন