শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা রৌমারীর জাকের পার্টির জনসভায় মানুষের ঢল
logo

রৌমারীর জাকের পার্টির জনসভায় মানুষের ঢল

কুড়িগ্রামের রৌমারীতে জাকের পার্টি যুব ফ্রুন্ট এর জনসভায় মানুষের ঢল
নেমেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ২ টার দিকে উপজেলার রৌমারী সিজি
জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। 

এ জনসভায় সভাপতিত্ব করেন উপজেরা জাকের পার্টির সভাপতি মো. নুরুজ্জামান সরদার।দুপুর ১২ টায় উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে উপজেলা জাকের পার্টি ও যুব ফ্রুন্ট এর সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও নারী সহ বিভিন্ন স্তরের মানুষ দলে দলে

যোগ দেন। যুব ফ্রন্ট ও অঙ্গসংগঠনটির নেতাকর্মীরা রৌমারী থানা চত্বর থেকে
একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রৌমারী সিজি
জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হয়। উক্ত জনসভায় বক্তব্য রাখেন, জাকের পার্টি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. সাহেব আলী, যুব ফ্রুন্ট কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. মশিউর রহমান তাজ, ছাত্রফুন্ট কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. শিমুল মিয়া, মৎস ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আতাউর রহমান আতা, যুবফ্রন্ট কেন্দ্রিয় সদস্য ও রৌমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহ আলম প্রমুখ।

প্রসঙ্গত, উপজেলা জাকের পার্টি সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা
পর্যায়ক্রমে উপজেলার ছয়টি ইউনিয়নেই জনসভা করে আসছেন। এ জনসভায়
স্থানীয় জনতার ব্যাপক সমর্থন পাচ্ছেন বলে বক্তারা বলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন