শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
হরমুজ প্রণালীতে ইরানের একাধিক ড্রোন হামলা জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার
সারাবাংলা রিকের আয়োজনে বেতকায় ২০৭ জন চক্ষু রোগী পেলো বিনা মূল্যে চিকিৎসা
logo

রিকের আয়োজনে বেতকায় ২০৭ জন চক্ষু রোগী পেলো বিনা মূল্যে চিকিৎসা

মুন্সীগঞ্জ প্রতিনিধি : সমৃদ্ধি কর্মসূচি রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের বাস্তবায়নে অরবিস ইন্টারন্যাশনাল ও পিকেএসএফ এর সহয়োগীতায়  টংগিবাড়ি উপজেলার বেতকা ইউনিয়নের ২০৭জন নানা বয়সী চক্ষু রোগী বিনা মূল্যে চিকিৎসা সেবা নিয়েছে। 

মঙ্গলবার ৭ এপ্রিল দিন ব্যাপী ১নং বেতকা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হল রুমে এই কার্যক্রম চলে। প্রাথমিক চক্ষু পরীক্ষা,নিবন্ধন ও বিনা মূল্যে ছানি অপারেশন জন্য ৮০জন রোগী বাছাই করা হয় ।চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার নজরুল ইসলাম তার ৮ সদস্য একটি টিম চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দেন। চক্ষু চিকিৎসা সেবার কার্যক্রম পরিদর্শন করেন বেতকা ইউপি চেয়ারম্যান মো.রোকনুজ্জামান রিগ্যান। 

এসময় উপস্থিত ছিলেন রিকের উপজেলা কর্মসূচি সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমান,সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা শুভদেব মিস্ত্রী সহ ইউপি সদস্য বৃন্দ ।

খুঁজুন