সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
গুজব-অপপ্রচার প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত যমুনার বিস্তীর্ণ চরাঞ্চল আলোকদিয়া:ভয়- আতঙ্কের জনপদে পরিণত ব্রিজ নয় যেন মৃত্যুফাঁদ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: সুফল পাচ্ছে ‘স্বার্থান্বেষী মহল’, বিপাকে সাধারণ বনজীবী ও পর্যটন খাত ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী খুলনায় পিস্তল ও গুলিসহ ২ যুবক গ্রেপ্তার নতুন দায়িত্ব পেলেন পার্থ দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা ঘটেছিল হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি মার্কিন অবরোধ প্রত্যাহারসহ যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা থাকছে
জাতীয় রেমিট্যান্স এসেছে মে মাসের প্রথম ৪ দিনেই ৪৫.৬ কোটি ডলার
logo

রেমিট্যান্স এসেছে মে মাসের প্রথম ৪ দিনেই ৪৫.৬ কোটি ডলার

দেশে রেমিট্যান্স এসেছে চলতি মে মাসের প্রথম চার দিনেই  ৪৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এতে প্রতিদিন গড়ে ১১ কোটি ৪০ লাখ ডলার করে রেমিট্যান্স এসেছে।

মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৩১ কোটি ২০ লাখ ডলার। সে তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ৪ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৭৮ কোটি ৯০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৯০ শতাংশ বেশি।

এর আগে গত মার্চে দেশে সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা এক মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ। আর এপ্রিলে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার।

ফেব্রুয়ারি ও জানুয়ারিতে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর ও সেপ্টেম্বর মাসেও উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স আসে।

সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

খুঁজুন