শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
অপরাধ রাজধানীর মালিবাগ এলাকায় চাপাতি দেখিয়ে ছাত্রকে ছিনতাইয়ের ঘটনায় ২ জন গ্রেফতার
logo

রাজধানীর মালিবাগ এলাকায় চাপাতি দেখিয়ে ছাত্রকে ছিনতাইয়ের ঘটনায় ২ জন গ্রেফতার

এলিট ফোর্স হিসেবে র‍্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে।

এরই ধারাবাহিকতায়, গত ২৪ অক্টোবর ২০২৫ তারিখ নূরে আলম রিফাত (২৩), পিতা- মোঃ খোরশেদ আলম বর্তমান ঠিকানা ১৩৫/৫ মালিবাগ ১ম লেন, শাহজাহানপুর, ঢাকা হতে সকাল ০৬:৪৫ ঘটিকার তার নিজ জেলা লক্ষ্মীপুর গমনের জন্য বাসা হতে বের হয়।

বাসার নিকটে ব্যাটারি চালিত রিকশায় করে দুই জন ছিনতাইকারী চাপাতি দেখিয়ে জোরপূর্বক ভিকটিমের নিকট হতে একটি আইফোন ও মানিব্যাগে রক্ষিত ৭,৫০০/- টাকা ছিনতাই করে। উক্ত ঘটনায় শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করা হয় যার মামলা নং-১৭ তারিখ ১৪ অক্টোবর ২০২৫। পরবর্তীতে গত   ২৭ অক্টোবর ২০২৫ তারিখ ভিকটিমের দেওয়া তথ্য ও এলাকার সিসি টিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ছিনতাইকারী (১) মোঃ সুজন (৩০), পিতা: আবুল হাসেম, গ্রাম: জহুতপুর, থানা: তিতাস, জেলা: কুমিল্লাকে রাজধানীর খিলগাঁও এলাকা এবং (২) মোঃ সাইফুল ইসলাম (২৪), পিতা: মোঃ শকু,  গ্রাম: অরিন্দরা বাজার, থানা: সদর, জেলা: শেরপুর’কে শাহজাহানপুর এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। ধৃত আসামিদের নিকট হতে ছিনতাইকাজে ব্যবহৃত ০১টি ব্যাটারি চালিত রিকশা ও ০১টি মোবাইল উদ্ধার করা হয়। ধৃত আসামি মোঃ সুজন একজন পেশাদার ছিনতাইকারী তার বিরুদ্ধে রাজধানীর শাহজাহানপুর থানায় ০২টি, খিলগাঁও থানায় ০১টি ও নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানায় ০১টিসহ সর্বমোট ০৪টি মামলা রয়েছে।

ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন