শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সারাবাংলা রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
logo

রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

এম খায়রুল ইসলাম পলাশ ঃ ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ও জুলাই যোদ্ধা রানা হাওলাদারের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৫টায় রাজাপুর প্রেসক্লাব চত্বরে রাজাপুর উপজেলা বাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বিএনপি নেতা জাহিদুল ইসলাম, মঠবাড়ী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হায়দার সিকদার, মঠবাড়ী ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হেমায়েত উদ্দীন খান, বিএনপি নেতা আসাদুজ্জামান অপু খান, ঢাকা উওর আহবায়ক প্রজন্ম দলের আহবায়ক আনোয়ার মৃধা ও রানা হাওলাদারের বোন খুকু সহ আরও অনেকে। 

এ সময় বক্তারা বলেন, মোঃ রানা হাওলাদারকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে রানা হাওলাদারের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা হয়েছে। তার দুই ভাইকে গুম করা হয়েছে। এখন আবার নতুন করে যশোরের রিনি খাতুন নামের এক নারী তার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানী করতেছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা। মামলা প্রত্যাহার না করলে আগামীতে বড়ো ধরনের আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

খুঁজুন