শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
সারাবাংলা রাজাপুর গালুয়া বাজারে সেলিম রেজার গণসংযোগে ব্যাপক সাড়া
logo

রাজাপুর গালুয়া বাজারে সেলিম রেজার গণসংযোগে ব্যাপক সাড়া

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) সংসদ সদস্য প্রার্থী দক্ষিণ নিউইয়র্ক বিএনপি’র সভাপতি মো: হাবিবুর রহমান সেলিম রেজা ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া বাজারে গণসংযোগে ব্যাপ সাড়া পড়েছে। সোমবার বিকালে গালুয়া বাজারে রাজাপুর উপজেলা বিএনপি’র চান মিয়া মেম্বরের  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা সংসদ সদস্য প্রার্থী মো: হাবিবুর রহমান সেলিম রেজা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সেলিম রেজা বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের দু:শাসনের জন্য আমি দেশে আসতে পারি নাই। প্রবাসে থেকে আমি বিএনপি’র জন্য নিরলস কাজ করেছি। স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমি লড়াই করেছি। এখন দেশে এসেছি আমার এলাকার লোকের সেবা করার জন্য। আমি রাজাপুর-কাঠালিয়া এলাকাবাসীর সুখ দু:খে পাশে থাকতে চাই।এলাকার উন্নয়ন কাজে সম্পৃক্ত হতে চাই।  আমি আপনাদের একজন সেবক হতে চাই। আশা করি আপনারাও আমাকে সমর্থন ও সহযোগীতা করবেন।”

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন