শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিনোদন পূজা চেরির অভিনয় ছাড়ার ইঙ্গিত
logo

পূজা চেরির অভিনয় ছাড়ার ইঙ্গিত

বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পূজা চেরি। ক্যারিয়ারের আট বছর পার করা এই অভিনেত্রীর নতুন চলচ্চিত্র ‘দম’ মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদে। সিনেমাটি ঘিরে বর্তমানে আলোচনায় রয়েছেন তিনি।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন ও নানা বিতর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন পূজা চেরি। উপস্থাপক রুম্মান রশীদ খানে এর সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আর আরকে’ শীর্ষক পডকাস্টে তিনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

পডকাস্টে পূজা চেরি জানান, ব্যক্তিগত জীবনে সম্পর্কের মূল্য তার কাছে অনেক বেশি। তিনি বলেন, জীবনে কখনোই নিজের নামের সঙ্গে ‘ডিভোর্স’ শব্দটি যুক্ত হোক, তা চান না।

ক্যারিয়ার ও সংসার দুইয়ের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করবেন জানিয়ে এই অভিনেত্রী বলেন, সম্ভব হলে তিনি একসঙ্গে সংসার ও অভিনয় চালিয়ে যেতে চান। তবে কোনো সময় যদি মনে হয় দুটি বিষয় একসঙ্গে সামলানো কঠিন হয়ে পড়ছে, সেক্ষেত্রে সংসারকেই অগ্রাধিকার দেবেন।

“আমি ছোটোবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছি। কিন্তু জীবনসঙ্গী ও সংসারের গুরুত্ব আমার কাছে সবার আগে। প্রয়োজন হলে সংসারের জন্য আমি নির্দ্বিধায় সবকিছু ছেড়ে দিতে পারব,” বলেন পূজা।

এ সময় তার নাম জড়িয়ে বিভিন্ন সময় ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়েও কথা বলেন তিনি। প্রযোজক আব্দুল আজিজ, চিত্রনায়ক শাকিব খান, অভিনেতা সিয়াম আহমেদ এবং আদর আজাদে-এর সঙ্গে সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন পূজা।

অভিনেত্রী জানান, এসব বিষয়ে অনেক সময় ভুল বোঝাবুঝি বা গুজব তৈরি হয়। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অযথা বিতর্কে না জড়িয়ে নিজের কাজেই মনোযোগ দিতে চান তিনি।

পডকাস্টে নতুন একটি সম্পর্কের ইঙ্গিতও দেন পূজা চেরি, যদিও বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানাননি। তার ভাষায়, ব্যক্তিগত জীবন নিয়ে এখনই খুব বেশি কিছু বলতে চান না, তবে সময় হলে সবাই জানতে পারবেন।

খুঁজুন