শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
সারাবাংলা পুশইন ও চামড়া পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির 'রেড অ্যালার্ট'
logo

পুশইন ও চামড়া পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির 'রেড অ্যালার্ট'

আসন্ন ঈদুল আজহা (কোরবানির ঈদ) উপলক্ষে পশুর চামড়া পাচার ঠেকানো এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক যেকোনো ধরনের অবৈধ পুশইন বা অনুপ্রবেশের অপচেষ্টা রুখতে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ নজরদারি ও সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পশ্চিমবঙ্গ সরকারের ‘ডিটেক্টেড ডিফল্ট হোল্ডিং সেন্টার’ সংক্রান্ত সাম্প্রতিক নির্দেশনার পর সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২৬ মে (মঙ্গলবার) সকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া থানার হাকিমপুর সীমান্ত এলাকায় শত শত নারী-পুরুষকে জড়ো করা শুরু করে বিএসএফ। এই হাকিমপুর সীমান্তের ঠিক বিপরীতেই রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত।

আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে ওই বাসিন্দাদের বাংলাদেশে পুশইনের এই চক্রান্ত নস্যাৎ করতে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে বিজিবি।

সীমান্তে বিজিবির কঠোর প্রস্তুতি:
​টহল জোরদার: সীমান্তজুড়ে বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ নৈশকালীন টহল ব্যাপক আকারে বাড়ানো হয়েছে।

অতিরিক্ত ফোর্স মোতায়েন: যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কৌশলগত পয়েন্টগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।
​জনসচেতনতা ও মাইকিং: সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক করতে গভীর রাতেও বিজিবির পক্ষ থেকে নিয়মিত মাইকিং ও সতর্কতামূলক ঘোষণা দেওয়া হচ্ছে।

"আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে প্রতিবেশী দেশ যদি কোনো ধরনের পুশইনের চেষ্টা করে, তবে তা শক্ত হাতে প্রতিহত করা হবে। একই সাথে কোরবানির চামড়া যাতে কোনোভাবেই পাচার হতে না পারে, সে লক্ষ্যে বিজিবি জওয়ানরা দিনরাত সার্বক্ষণিক সর্তক অবস্থানে রয়েছেন। আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।"
লে. কর্নেল কাজী আশিকুর রহমান (অধিনায়ক, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ন)

বর্তমানে সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও বিজিবির কঠোর ও নিশ্ছিদ্র নজরদারির কারণে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

খুঁজুন