শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিনোদন পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
logo

পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়

নির্বাচনের আগে আইনি জটিলতায় পড়েছেন দক্ষিণী অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়। নির্ধারিত অনুমতির শর্ত ভঙ্গ করে চেন্নাইয়ের বিভিন্ন এলাকায় রোড শো করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে চেন্নাই পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়কে নির্দিষ্ট একটি স্থানে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হলেও তিনি টি নগর, থাউজ্যান্ড লাইটস ও এগমোর এলাকায় শোভাযাত্রা করেন।

পুলিশের অভিযোগ, এ সময় হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে তাকে স্বাগত জানালে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয় এবং জনদুর্ভোগের সৃষ্টি হয়।

নির্বাচন কমিশনের একটি ফ্লাইং স্কোয়াডের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাদী হয়ে ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারায় মামলাটি দায়ের করে। এতে সরকারি নির্দেশ অমান্যের অভিযোগ আনা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিম মাম্বালাম, নুঙ্গামবাক্কাম ও ভেপেরিসহ চেন্নাইয়ের বিভিন্ন থানায় এ ঘটনায় একাধিক মামলা হয়েছে। মামলাগুলোতে বিজয়ের পাশাপাশি তার দল তামিলাগা ভেটরি কাজাগমের একাধিক নেতার নামও রয়েছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিজয় বা তার দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে নতুন সিনেমা মুক্তির আগে পাইরেসির ঘটনায় আলোচনায় ছিলেন বিজয়। এর মধ্যেই নতুন এই মামলা নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

খুঁজুন