শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজনীতি প্রথমবার এমপি হয়েই মন্ত্রী ৩২ জন
logo

প্রথমবার এমপি হয়েই মন্ত্রী ৩২ জন

মন্ত্রিসভায় জায়গা করে নিলেন ৩২ জন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য (এমপি) হয়েই। তাদের মধ্যে মন্ত্রী হিসেবে শপথ নিলেন ৯ জন। বাকি ২২ জন প্রতিমন্ত্রী। নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রথমবারের মতো মন্ত্রিসভায় এসেছেন। তিনি প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

এমপি নির্বাচিত হয়েই মন্ত্রী হলেন যাঁরা-দিনাজপুর-৬ আসনের ডা. এ জেড এম জাহিদ হোসেন, ফেনী-৩ আসনের আব্দুল আউয়াল মিন্টু, সিলেট-১ আসনের খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-৪ আসনের আরিফুল হক চৌধুরী, মানিকগঞ্জ-৩ আসনের আফরোজা খানম রিতা, ঝিনাইদহ-১ আসনের মো. আসাদুজ্জামান, পার্বত্য রাঙামাটির দীপেন দেওয়ান, টাঙ্গাইল-১ আসনের ফকির মাহবুব আনাম স্বপন ও ঢাকা-১০ আসনের শেখ রবিউল আলম।

প্রথমবার নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রী যাঁরা-ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের জোনায়েদ সাকি, ঢাকা-৬ আসনের ইশরাক হোসেন, নাটোর-১ আসনের ফারজানা শারমীন পুতুল, বাগেরহাট-৩ আসনের শেখ ফরিদুল ইসলাম, পটুয়াখালী-৩ আসনের নুরুল হক নুর, ময়মনসিংহ-৯ আসনের ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-৩ আসনের এম ইকবাল হোসেইন, ফরিদপুর-২ আসনের শামা ওবায়েদ ইসলাম, নেত্রকোনা-১ আসনের কায়সার কামাল, জামালপুর-১ আসনের এম রশিদুজ্জামান মিল্লাত, যশোর-৩ আসনের অনিন্দ্য ইসলাম অমিত, কিশোরগঞ্জ-৬ আসনের শরীফুল আলম, টাঙ্গাইল-৫ আসনের সুলতান সালাউদ্দিন টুকু, পঞ্চগড়-২ আসনের ফরহাদ হোসেন আজাদ, সিরাজগঞ্জ-৬ আসনের ডা. এম এ মুহিত, পিরোজপুর-২ আসনের আহম্মদ সোহেল মঞ্জুর, ঢাকা-১৩ আসনের ববি হাজ্জাজ, চট্টগ্রাম-৫ আসনের মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা-৯ আসনের হাবিবুর রশিদ হাবিব, বরিশাল-৪ আসনের মো. রাজিব আহসান, জয়পুরহাট-২ আসনের মো. আব্দুল বারী ও বগুড়া-২ আসনের মীর শাহে আলম।

খুঁজুন