শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিনোদন প্রকাশ্যে রাফসান-জেফারের বিয়ের ছবি
logo

প্রকাশ্যে রাফসান-জেফারের বিয়ের ছবি

অবশেষে দীর্ঘদিনের গুঞ্জন, অবসান ঘটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন শোবিজ অঙ্গনের আলোচিত জুটি উপস্থাপক রাফসান সাবাব ও জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার রহমান।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে নিজেরাই সুখবরটি নিশ্চিত করেন তারা।

বুধবার দুপুর ২টা ১ মিনিটে রাফসান সাবাব তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল থেকে জেফার রহমানকে ট্যাগ করে বিয়ের একাধিক ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, বন্ধু, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা থেকে আমরা আমাদের নতুন পথচলা শুরু করছি। আজ আমরা আমাদের জীবন এক করেছি। আপনাদের দোয়া ও ভালোবাসা কাম্য।

প্রকাশিত ছবিগুলোতে নবদম্পতিকে দেখা গেছে রোমান্টিক ও প্রাণবন্ত আবহে। কনে জেফার রহমান পরেছেন ঐতিহ্যবাহী লাল রঙের শাড়ি, যার সঙ্গে মানানসই সোনালি ও সবুজ পাথরের ভারী গয়না। অন্যদিকে বর রাফসান সাবাবকে দেখা গেছে ক্রিম বা অফ-হোয়াইট রঙের শেরওয়ানি ও পাগড়িতে। কোনো কোনো ছবিতে তারা একে অপরের হাত ধরে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছেন, আবার কোথাও হাসিমুখে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন।

উল্লেখ্য, গত প্রায় এক বছর ধরেই এই দুই তারকাকে ঘিরে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। ব্যাংকক সফরসহ বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা গেলেও তারা বরাবরই নিজেদের ‘ভালো বন্ধু’ বলেই পরিচয় দিতেন। তবে অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে এক ছাদের নিচে এলেন এই জনপ্রিয় জুটি।

খুঁজুন