শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ পোরশায় ৬মাদক সেবী আটক
logo

পোরশায় ৬মাদক সেবী আটক

নওগাঁর পোরশায় ৬জন মাদক সেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।আটকৃতরা হলেন উপজেলার শিশা মেদা গ্রামের সেকেন্দার আলীর ছেলে ফিরোজ (৪০), কোলাপাড়া গ্রামের তাইফ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৪২), খরপা দক্ষিণপাড়া গ্রামের রাজিম উদ্দিনের ছেলে রশিদুল (৪৫), সাপাহার উপজেলার তিলনা চক গ্রামের আশরাফ আলীর ছেলে শাকিল (২৭) ও গোটপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে দুলাল (৩০) এবং পত্নীতলা উপজেলার লতিফ হোসেনের ছেলে সাদ্দাম (৩৯)।


জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে উপজেরার শিশা বাজার এলাকা থেকে মাদক সেবন অবস্থায় থানা পুলিশ তাদেরকে আটক করে। রাতেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(৫) ধারা মোতাবেক আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস। আটকৃতদের শনিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান। 

খুঁজুন