শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা পোরশায় ১৬ঘণ্টা বিদ্যুৎবিহীন ৫০হাজার গ্রাহক
logo

পোরশায় ১৬ঘণ্টা বিদ্যুৎবিহীন ৫০হাজার গ্রাহক

নওগাঁর পোরশায় ১৬ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎবিহীন ছিলেন পল্লী বিদ্যুতের ৫০হাজার গ্রাহক। গত শুক্রবার দিবাগত রাত ৮টা থেকে গতকাল শনিবার দুপুর সোয়া ১২টা পর্যন্ত বিদ্যুৎবিহীন ছিলেন এসব গ্রাহক। এতে চরম ভোগান্তিতে ছিলেন উপজেলাবাসী।

এলাকাবাসীর অভিযোগ, গত শুক্রবার রাত ৮টার সময় চলে যায় বিদ্যুৎ। ফিরে আসে পরদিন গতকাল শনিবার দুপুর সোয়া ১২টার পর। একটানা ১৬ঘন্টা বিদ্যুৎ ছিল না পুরো উপজেলা জুড়ে। অথচ বিদ্যুৎ যাওয়ার আগে এ উপজেলায় তেমন ঝড় বা বৃষ্টি হয়নি। কোনো গাছপালাও ভেঙে পড়েনি।

এ বিষয়ে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পোরশা জোনাল অফিসের ডিজিএম মহিউদ্দীন জানান, শুক্রবার দিবাগত রাতে মেইন লাইন ফল্ট হয়েছিল। রাতে ফল্ট ধরতে না পারায় দিনের বেলা ফল্ট খুঁজে বের করে সমাধান করতে সময় লেগেছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন