শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রযুক্তি পিকাবুর মোবাইলফেস্টে রিয়েলমি স্মার্টফোন এখন অবিশ্বাস্য মূল্যে
logo

পিকাবুর মোবাইলফেস্টে রিয়েলমি স্মার্টফোন এখন অবিশ্বাস্য মূল্যে

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল প্রেমীদের জন্য অনবদ্য অভিজ্ঞতা নিশ্চিত করতে দেশের শীর্ষস্থানীয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম পিকাবুর সাথে অংশীদারিত্বে ‘মোবাইলফেস্ট’ অনলাইন ক্যাম্পেইন নিয়ে এসেছে। 

ক্যাম্পেইন উপলক্ষে বিশেষ ছাড়ে আপনার পছন্দের রিয়েলমি’র স্মার্টফোন কেনার সুবর্ণ সুযোগ থাকছে। আগামী ১৯ আগস্ট পর্যন্ত চলা এই ক্যাম্পেইন থেকে এখন খুব সহজেই নিজের ডিভাইসটিকে আপগ্রেড করে নেয়ার সুযোগ পাচ্ছেন।

ক্যাম্পেইনের অংশ হিসেবে ক্রেতারা নির্দিষ্ট রিয়েলমি স্মার্টফোনে সর্বোচ্চ ২,৫০০ টাকা ছাড়, সর্বোচ্চ ১২ মাসের জন্য ০% ইএমআই এবং ঢাকায় ফ্রি ডেলিভারির সুযোগ উপভোগ করতে পারবেন। ক্যাম্পেইন উপলক্ষে রিয়েলমি ১৪ ফাইভজি (১২/২৫৬) এখন পাওয়া যাচ্ছে ৩৯,৪৯৯ টাকায়, যার বাজারমূল্য ৪১,৯৯৯ টাকা। 

অন্যান্য মডেলগুলোর মধ্যে রয়েছে রিয়েলমি ১৪টি ফাইভজি (৮/২৫৬), পাওয়া যাচ্ছে ৩০,৪৯৯ টাকায়, যার বাজারমূল্য ৩১,৯৯৯ টাকা; রিয়েলমি ১২ (৮/২৫৬), পাওয়া যাচ্ছে ২৩,৯৯৯ টাকায়, যার বাজারমূল্য ২৪,৯৯৯ টাকা; রিয়েলমি সি৭৫ (৮/১২৮), পাওয়া যাচ্ছে ১৮,৯৯৯ টাকায়, যার বাজারমূল্য ১৯,৯৯৯ টাকা।

পিকাবু থেকে রিয়েলমির যেকোনো ডিভাইস কেনার ক্ষেত্রে ক্রেতা বাজারমূল্য ও ছাড়কৃত মূল্য যাচাই করে নিতে পারবেন। নির্দিষ্ট মডেল ছাড়াও, রিয়েলমির আরও বেশকিছু স্মার্টফোন পিকাবু থেকে আকর্ষণীয় ছাড়ে কেনা যাবে, ক্রেতারা তাদের পছন্দের ডিভাইস খুঁজে নেয়ার ক্ষেত্রে এটাই যথার্থ সময়। 

অনলাইন শপিং অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময়, সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন করতেই এই মোবাইলফেস্ট ক্যাম্পেইন নিয়ে এসেছে পিকাবু। সীমিত সময়ের এই সুযোগটি থাকতে থাকতেই অবিশ্বাস্য মূল্যে আপনার পছন্দের রিয়েলমির স্মার্টফোনটি কিনে নিন, এখনই!

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন