শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় পবিত্র ঈদুল আজহা আজ
logo

পবিত্র ঈদুল আজহা আজ

আল্লাহর সন্তুষ্টি অর্জনের বার্তা ও ত্যাগ, আত্মসমর্পণ নিয়ে আজ দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ধর্মপ্রাণ মুসলমানরা সকালেই ঈদগাহ ও মসজিদে ঈদের জামাতে অংশ নেবেন এবং মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করবেন।

ইসলামের ইতিহাস অনুযায়ী, প্রায় চার হাজার বছর আগে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর নির্দেশে তার প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার প্রস্তুতি নেন। আল্লাহর প্রতি তাদের পূর্ণ আনুগত্য ও আত্মসমর্পণের নিদর্শন হিসেবে শেষ পর্যন্ত ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি করা হয়। সেই ঘটনার স্মরণেই মুসলমানরা প্রতি বছর ঈদুল আজহা উদযাপন করেন।

ইসলামে কোরবানির মূল শিক্ষা হচ্ছে ত্যাগ ও তাকওয়া অর্জন। পবিত্র কুরআনে বলা হয়েছে, আল্লাহর কাছে পশুর মাংস বা রক্ত নয়, বরং মানুষের তাকওয়াই পৌঁছে।

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সকালে ঈদের জামাতে অংশ নিয়ে মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে সামর্থ্যবান মুসলমানরা ধর্মীয় বিধান অনুযায়ী পশু কোরবানি করবেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে।

এদিকে ঈদ উপলক্ষে ২৫ মে থেকে শুরু হয়েছে টানা ছুটি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মে পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

খুঁজুন