শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা পাঁচ দফা দাবিতে জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
logo

পাঁচ দফা দাবিতে জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুলাই সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ বাংলাদেশ জামায়াত ইসলাম কেন্দ্রীয় ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী শহর ও সদর উপজেলা শাখা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের পিটিআই মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জামায়াতে ইসলামী শহর শাখার আমীর আল ইমরান সুমনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা শাখার আমীর ও জামালপুর-৫ সদর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার।

প্রধান অতিথির বক্তব্যে জেলার আমীর মাওলানা আব্দুস সাত্তার বলেন, জুলাই  সনদের আইনিভিত্তি দিয়ে সে-আলোকে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থার দাবি জানাই।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সংগঠন ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতের পতাকাতলে সমবেত হবার জন্য আহবান জানাই। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়াও নির্বাচনে কালো টাকার অপব্যবহার রোধ এবং সকল ভোটারের ভোটের মুল্য নিশ্চিত করতে আইনসভায় উভয় কক্ষে পিআর পদ্ধতি চালুর দাবি জানাই।

আমীর মাওলানা আব্দুস সাত্তার বলেন, নির্বাচনে সকল দল ও নাগরিকের জন্যে সমান ও লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্যে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানাই। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর  জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক  তৎপরতা বন্ধ ও বিচারের দাবিও জানান তিনি।

জামায়াতে ইসলামী শহর শাখার সেক্রেটারি নাজমুল হক মাসুদ ও সদর উপজেলার সেক্রেটারি রেজাউল করিম নোমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা শাখার সেক্রেটারি আইনজীবী আব্দুল আওয়াল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ, সদর উপজেলার আমীর মাওলানা শরিফুল ইসলাম, শহর শাখার সহকারী সেক্রেটারি মাওলানা ফরহাদ রেজা, শহর শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনোয়ারুল হক জামালী, ৪ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি খন্দকার ওয়াজিউল্লাহর, শ্রীপুর ইউনিয়ন শাখার আমীর হাফেজ মাওলানা মাহমুদ হোসাইন প্রমুখ। 

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি।সমাবেশ জামায়াতে ইসলামী জেলা, শহর ও সদর উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এছাড়াও জামালপুরের দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ সরিষাবাড়ি, সানান্দবাড়ি ও সদর উপজেলায় একযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

খুঁজুন