শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
খেলাধুলা পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
logo

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

মিরপুর টেস্টে স্বাগতিক পাকিস্তানের সামনে এখন ২৬৮ রানের চ্যালেঞ্জ।শেষ দিনের লড়াই ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার দৃঢ় ব্যাটিংয়ে ভর করে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও লড়াকু সংগ্রহ গড়ে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (১২ মে) মিরপুর টেস্টের শেষ দিনে ম্যাচের উত্তেজনা ছড়িয়ে দিতে ১৫০ বলে ৮৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শান্ত, যা বাংলাদেশের লড়াইয়ে এনে দিয়েছে বাড়তি আশা।

হাসান আলির অফ স্টাম্পের বাইরের বল মিড অফ ফিল্ডারের মাথার উপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন মুশফিক। টাইমিং করতে পারেননি তিনি। সহজ ক‍্যাচ নেন শান মাসুদ। ৩৭ বলে চারটি চারে ২২ রান করেন মুশফিক।

অপরদিকে, শাহিন শাহ আফ্রিদির বলে ছক্কার চেষ্টায় সীমানায় ক‍্যাচ দিলেন লিটন দাস। বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে পুল করেন লিটন। মাঝ ব‍্যাটে খেলতে পারেননি তিনি। ব‍্যাটের উপরের কানায় লেগে ক‍্যাচ যায় ফাইন লেগে। সেখানে চমৎকার ক‍্যাচ নেন হাসান আলি। ২৮ বলে এক চারে ১১ রান করেন লিটন।

তবে দ্বিতীয় ইনিংসে অলআউট হতে চাইনি বাংলাদেশ। তাসকিন আউট হওয়ার পরই ৯ উইকেটে ২৪০ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে নাজমুলের দল। দুই ইনিংস মিলিয়ে তাদের লিড দাঁড়িয়েছে ২৬৭ রান। ফলে মিরপুর টেস্ট জিততে পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে হবে। এ লক্ষ্যে নেমে ৪ ওভার ব্যাট করতে পেরেছে পাকিস্তান। ৬ রান তুলতে ১ উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজে গেছে তারা।

খুঁজুন