শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
logo

পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আজ পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে লিটন দাসের দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠেয় এই ম্যাচে টসে হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ।

পাকিস্তান টি-টোয়েন্টিতে সর্বশেষ সিরিজ হেরেছে নিউজিল্যান্ডের কাছে ৪-১ ব্যবধানে। এর আগে ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার কাছেও হেরেছে তারা। বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেই দলের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান টি-টোয়েন্টি দলে জায়গা হারিয়েছেন আগের সিরিজেই। বাংলাদেশ সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন সালমান আগা। র‌্যাংকিংয়ে পাকিস্তানের অবস্থান আট; বাংলাদেশ আছে দশ নম্বরে।

পাকিস্তানের বিপক্ষে সব মিলিয়ে ১৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তাতে ৩ জয়ের বিপরীতে হার ১৬টি।

দুই দলের একাদশ:

পাকিস্তান: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ ও আবরার আহমেদ।

বাংলাদেশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, জাকের আলী (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন