শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
খেলাধুলা পাকিস্তান গেলেন বিসিবি সভাপতি
logo

পাকিস্তান গেলেন বিসিবি সভাপতি

আজ রোববার সকালে পাকিস্তানের লাহোরে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম। সন্ধ্যায় তিনি আইসিসির জরুরি ভার্চ্যুয়াল সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। একই সভায় আইসিসির অন্যান্য সদস্য দেশের প্রতিনিধিরাও অংশ নেবেন বলে পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে।

চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে সৃষ্ট অচলাবস্থার মধ্যেই এই সভা অনুষ্ঠিত হচ্ছে। জিও নিউজের বরাতে জানা গেছে, লাহোরে পৌঁছে আমিনুল ইসলাম পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর দিনের শেষ ভাগে আইসিসির জরুরি ভার্চ্যুয়াল সভায় অংশ নেবেন তিনি।

এর আগে ইএসপিএন ক্রিকইনফো ও ক্রিকবাজ জানায়, ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে পিসিবির সঙ্গে আলোচনা শুরু করেছে আইসিসি। এই সংকটের সূচনা হয় বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অব্যাহতি দেওয়ার ঘটনার পর। সাম্প্রদায়িক উগ্রপন্থীদের হুমকির কথা উল্লেখ করে তাকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সরকার নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ দল পাঠাতে অস্বীকৃতি জানায়। বিসিবি ভারত থেকে শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের অনুরোধ করলে আইসিসি তা নাকচ করে এবং একপর্যায়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়।

এর ধারাবাহিকতায় গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার জানায়, তারা ভারতের বিপক্ষে খেলবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ক্রিকেট প্রশাসনে রাজনীতির ব্যবহার এবং বাংলাদেশের পাশে থাকার নীতিগত অবস্থান থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকাপের বড় একটি আয়ের উৎস ভারত–পাকিস্তান ম্যাচ হওয়ায় পাকিস্তানের এই সিদ্ধান্তে আইসিসির ওপর চাপ তৈরি হয়েছে এবং এ নিয়ে আলোচনা চলছে।

খুঁজুন