শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিনোদন পাবনায় পালিত হলো সুচিত্রা সেনের ৯৫তম জন্মদিন
logo

পাবনায় পালিত হলো সুচিত্রা সেনের ৯৫তম জন্মদিন

এস. কে. সরকার পাবনা প্রতিনিধি: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি পাবনায় পালিত হলো সুচিত্রা সেনের ৯৫তম জন্মদিন। সোমবার (০৬ এপ্রিল ) দুপুরে পাবনা সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে অভিনেত্রীর পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন এবং কেক কাটা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রাম দুলাল ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নরেশ মধুর সঞ্চলনায় সুচিত্রা সেন জন্মবার্ষিকীতে বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের কার্যকরী সদস্য এ বি এম ফজলুর রহমান,  সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উপদেষ্টা কৃষিবিদ জাফর সাদেক, দপ্তর সম্পাদক শিশির ইসলাম ও ঢাকা থেকে আগত কানিজ ফাতেমা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পাবনা জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সহাকারি প্রধান শিক্ষক অরূপ কুমার কুন্ডু, সাবেক ব্যাংক কর্মকর্তা সুদর্শন তালুকদার, দৈনিক আমাদের সময় পাবনা প্রতিনিধি কুমার সরকার, কালের কণ্ঠ’র জেলা প্রতিনিধি পবীর সাহা, এখন টিভির জেলা প্রতিনিধি মাসুদ রানা, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের প্রচার সম্পাদক ফজলুল হক সুমনসহ সাংস্কৃতিক কর্মীবৃন্দ।

খুঁজুন