শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিনোদন অভিনয় ছেড়ে দিলেও আফসোস থাকবে না
logo

অভিনয় ছেড়ে দিলেও আফসোস থাকবে না

মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ বর্তমান সময়ে সামাজিকমাধ্যম ও ইউটিউবে আলোচনার তুঙ্গে আছে। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচারিত এই নাটকের প্রতিটি পর্বের জন্য দর্শক উন্মুখ হয়ে অপেক্ষা করছেন।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নাটকটির আকাশচুম্বী জনপ্রিয়তা ও পর্দায় নিজের চরিত্র নিয়ে কথা বলেছেন অভিনেত্রী কেয়া পায়েল।

অভিনেত্রী বলেন, আমার মনে হয় এই পুরো গল্পের মাস্টার রাজ ভাইয়ের ওপর বিশ্বাস করেই কাজটি করেছি। দারুণ একটি চরিত্রে তিনি আমাকে ভেবেছে, আমি চেষ্টা করেছি ভালো করার। পুরোটাই ছিল টিম ওয়ার্ক। প্রতিটি চরিত্র মানুষ মনে রাখবে। আমি সবসময় একটা কথাই বলেছি যে, আমি এমন একটি কাজ করতে চাই যেটি মানুষের মাঝে আমাকে অনেক দিন বাঁচিয়ে রাখবে।

অভিনয় ছেড়ে দিলেও আফসোস থাকবে না উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, আমি যদি কোনদিন মিডিয়াতে না-ও থাকি তখন আমার আফসোস থাকবে না যে আমি ভালো কিছু করতে পারিনি। একটা জিনিস ভালো লাগে বাইরে মানুষ আমাকে মেহরীন বলে ডাকে। আমি একটি ভালো পরিবার পেয়েছি।

খুঁজুন