শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিনোদন অভিনেতা ভরত কাপুর আর নেই
logo

অভিনেতা ভরত কাপুর আর নেই

এক সময়ের বলিউডের দাপুটে অভিনেতা ভরত কাপুর আর নেই।সোমবার (২৭ এপ্রিল) দুপুর ৩টে নাগাদ মুম্বাইয়ে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

পর্দায় ভিলেনের সহচর হিসেবে তিনি ছিলেন অনন্য। চোখা সংলাপ আর পরিমিত অভিনয়ের জাদুতে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন ভরত কাপুর। শুধু বড় পর্দা নয়, থিয়েটারের মঞ্চ থেকেও কুড়িয়েছিলেন অঢেল প্রশংসা। সোমবার সন্ধ্যায় এই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়। তার প্রয়াণে দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু অবতার গিল গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, গত কয়েকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন ভরত। প্রায় ৫০ বছরের দীর্ঘ বন্ধুত্ব ছিল তাদের।

সাতের দশকে বলিউডে যাত্রা শুরু করা এই অভিনেতা অভিনয় করেছেন ‘নুরি’, ‘রাম বলরাম’, ‘লাভ স্টোরি’, ‘বাজার’, ‘গুলামি’ এবং ‘সাজন চলে শ্বশুরাল’-এর মতো ব্যবসা সফল ও জনপ্রিয় সব সিনেমায়। কখনো আইনজীবী, কখনো পুলিশ কিংবা দুর্র্ধষ খলনায়ক প্রতিটি চরিত্রেই তিনি ছিলেন সমান সাবলীল।

সিনেমার পাশাপাশি ছোটপর্দায়ও ছিল তার সরব উপস্থিতি। ‘ক্যাম্পাস’, ‘শাঁস’, ‘আমানত’, ‘তারা’ এবং ‘চুনোতি’-র মতো টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি। মূল স্পটলাইটে না থেকেও কেবল অভিনয়ের দক্ষতায় আলো কেড়ে নেওয়ার অদ্ভুত ক্ষমতা ছিল তার।

ব্যক্তিগত জীবনে ভরত কাপুর স্ত্রী লোপা এবং দুই পুত্র রাহুল ও সাগরকে রেখে গেছেন। এর আগে তার একমাত্র কন্যা কবিতা অকালপ্রয়াত হন। অভিনেতার চলে যাওয়ায় ভক্তদের মাঝেও শোকের আবহ বিরাজ করছে। তবে পর্দার সেই চিরচেনা ভরত কাপুর তার কালজয়ী কাজের মধ্য দিয়েই বেঁচে থাকবেন আজীবন।

খুঁজুন