শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিনোদন অভিনেতা রাহুল মারা গেছেন
logo

অভিনেতা রাহুল মারা গেছেন

শুটিং করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন টালিগঞ্জের জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

আজ রোববার (২৯ মার্চ) বিকেলে ওড়িশার তালসারি সমুদ্র সৈকতে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং উপলক্ষে সেখানে অবস্থান করছিলেন রাহুল। শুটিং শেষে বিকেলের দিকে সমুদ্রে নামলে হঠাৎ একটি বড় ঢেউয়ের কবলে পড়ে তিনি পানিতে তলিয়ে যান। কিছু সময় পানির নিচে থাকার পর ইউনিটের টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করে দ্রুত দিঘার একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।

বিশিষ্ট নির্মাতা গৌতম ঘোষ এ ঘটনাকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, তিনি অত্যন্ত মেধাবী ও উজ্জ্বল একজন মানুষ ছিলেন। বহুদিন ধরে কাজ করছিলেন। এমন ঘটনা মেনে নেওয়া কঠিন। তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানাই।

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অভিনয় জীবন শুরু করেন মঞ্চনাটকের মাধ্যমে। পরবর্তীতে তিনি প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেন। ‘চিরদিনই তুমি যে আমার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এই ছবিতে তার সহ-অভিনেত্রী ছিলেন প্রিয়াঙ্কা সরকার। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের এক পুত্র সন্তান রয়েছে

খুঁজুন